সুদ, ঘুষ এবং এর পরিনাম সম্পর্কে কুরআন ও হাদিসের বানী সবার জানা দরকার।

সুদ দেওয়া, সুদ নেওয়া; ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া-সবই চরম অন্যায় এবং মারাত্মক কবীরা গুনাহ। সুদ-ঘুষের পয়সা হচ্ছে নিকৃষ্টতম হারাম উপার্জন। সুদ-ঘুষের কারণে অর্থ-ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং সমাজ থেকে সুখ-শান্তি এবং কল্যাণ ও মঙ্গল বিলুপ্ত হয়ে যায়।
কুরআন মজীদে আল্লাহ তাআলা শুধু এই একটি গুনাহ-সুদে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তরফ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে- 
ﻳﺎ ﺍﻳﻬﺎ ﺍﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮﺍ ﺍﺗﻘﻮﺍ ﺍﻟﻠﻪ ﻭﺫﺭﻭﺍ ﻣﺎ ﺑﻘﻰ ﻣﻦ ﺍﻟﺮﺑﻮﺍ ﺍﻥ ﻛﻨﺘﻢ ﺗﺆﻣﻨﻮﻥ، ﻓﺎﻥ ﻟﻢ ﺗﻔﻌﻠﻮﺍ ﻓﺄﺫﻧﻮﺍ ﺑﺤﺮﺏ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ، ﻭﺍﻥ ﺗﺒﺘﻢ ﻓﻠﻚ ﺭﺅﺱ ﺍﻣﻮﻟﻜﻢ ﻻ ﺗﻈﻠﻤﻮﻥ ﻭﻻﺗﻈﻠﻤﻮﻥ. ﻭﺍﻥ ﻛﺎﻥ ﺫﻭ ﻋﺴﺮﺓ ﻓﻨﻈﺮﺓ ﺍﻟﻰ ﻣﻴﺴﺮﺓ ﻭﺍﻥ ﺗﺼﺪﻗﻮﺍ ﺧﻴﺮ ﻟﻜﻢ ﺍﻥ ﻛﻨﺘﻢ ﺗﻌﻠﻤﻮﻥ .
তরজমা : হে মুমিনগণ! তেমারা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। 
যদি তোমরা না ছাড় তবে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্ত্তত হও। কিন্তু যদি তোমরা তওবা কর তবে তোমাদের মূলধন তোমাদেরই। এতে তোমরা অত্যাচার করবে না এবং অত্যাচারিতও হবে না।-সূরা বাকারা (২) : ২৭৮-২৭৯
বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন- 
ﻭﺭﺑﺎ ﺍﻟﺠﺎﻫﻠﻴﺔ ﻣﻮﺿﻮﻉ، ﻭﺃﻭﻝ ﺭﺑﺎ ﺃﺿﻊ ﺭﺑﺎﻧﺎ ﺭﺑﺎ ﻋﺒﺎﺱ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻤﻄﻠﺐ، ﻓﺈﻧﻪ ﻣﻮﺿﻮﻉ ﻛﻠﻪ . 
অর্থ : জাহেলি যুগের রেবা বিলুপ্ত। প্রথম যে রেবাকে আমি রহিত করছি তা হচ্ছে আববাস ইবনে আবদুল মুত্তালিবের (প্রাপ্ত) রেবা।-সহীহ মুসলিম, হাদীস : ১২১৮ (১৪৭); সুনানে ইবনে মাজাহ, হাদীস : ৩০৭৪
আর ঘুষ তো অতি নিকৃষ্ট নাপাক এবং অতি ঘৃণিত বস্ত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- 
ﻟﻌﻨﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻰ ﺍﻟﺮﺍﺷﻲ ﻭﺍﻟﻤﺮﺗﺸﻲ .
অর্থাৎ ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। মুসনাদে আহমদ, হাদীস : ৬৭৭৮, ৬৯৮৪; সহীহ ইবনে হিববান, হাদীস : ৫০৭৭; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ২৩১৩
আরো ইরশাদ করেছেন- 
ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺍﺷﻲ ﻭﺍﻟﻤﺮﺗﺸﻲ ﻭﺍﻟﺮﺍﺋﺶ ﺍﻟﺬﻱ ﻳﻤﺸﻲ ﺑﻴﻨﻬﻤﺎ .
অর্থ : ঘুষদাতা ও ঘুষগ্রহীতা ও ঘুষের লেনদেনে মধ্যস্থতাকারী সকলের উপর আল্লাহ অভিশাপ করেছেন।-আলমুস্তাদরাক আলাস সহীহাইন, হাকীম আবু আবদিল্লাহ ৪/১০৩
আসুন সবাই সুদ, ঘুষ পরিত্যাগ করার চেষ্ঠা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমীন।

Comments

Popular posts from this blog

ডাউনলোড করে নিন FaceApp এর মোড ভার্সন সম্পূর্ণ ফ্রিতে | সবকিছু আনলকড(facepp unlocked)